ব্যালট ছিনতাই: কমিটি বিলুপ্ত বিএনপির, স্থগিত করল ছাত্রদল

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
বিএনপি ও ছাত্রদলের লোগো

বিএনপি ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনায় জেলা কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। এদিকে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সেক্রেটারি মাহমুদ হাসান শাহীনকে কারণ দর্শানোর নোটিশের পর জেলা কমিটি স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে বিএনপির কমিটি বিলুপ্ত ও ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন পিরোজপুর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশিগগিরই পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমিতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে নির্বাচন ফলাফল স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট দেন। এদিন বিকেল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে গণনার একপর্যায়ে উপস্থিত কিছু ব্যক্তি হঠাৎ হট্টগোল শুরু করেন, পরে দ্রুত অডিটরিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে। এই সুযোগে কয়েকজন ব্যক্তি ভোট দেওয়া ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। ফলে ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। ঘটনার সময় অডিটরিয়ামে উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীরাও ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ব্যালট ছিনতাইয়ের ঘটনার সময় পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সেক্রেটারি মাহমুদ হাসান শাহীন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬