ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

৩১ আগস্ট ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ PM
আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আওয়ামী লীগের ঝটিকা মিছিল © ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল করেছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ হয়ে যায়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “আমাদের কাছে খবর আসে বিকেল পৌনে ৪টার দিকে যে ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। তবে তারা সাধারণত স্বল্প সময়ের মধ্যেই সরে যায়। তাই ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।”

ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে তিনি আরও জানান, “বিস্ফোরণের বিষয়টি আমরাও শুনেছি। তবে এটি সত্যি কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।”

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950