বিএনপির নির্বাচিত নেতা হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা

২২ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৫২ AM
আজিজুর রহমান বাচ্চুর সাথে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আজিজুর রহমান বাচ্চুর সাথে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি মোরগ প্রতীকে মোট ২৬৬ ভোট পেয়ে জয়ী হন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

জানা গেছে, এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। ওই ইউনিয়নে সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা। ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।

প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬