গাইবান্ধার ৫ এমপি প্রার্থীকে নিয়ে ঢাকায় জামায়াতের মিলনমেলা

১৭ আগস্ট ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM
নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলনমেলার আয়োজন

নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলনমেলার আয়োজন © সংগৃহীত ছবি

ঢাকায় অবস্থানরত গাইবান্ধা জেলার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত মিলনমেলায় ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় অবস্থানরত গাইবান্ধা জেলার পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

অনুষ্ঠানে অংশ নেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ (সদর) আসনের এমপি প্রার্থী আব্দুল করিম সরকার, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসের প্রার্থী মো. মাজেদুর রহমান, নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের প্রার্থী আব্দুল ওয়ারেস এবং জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু।

এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম। তিনি গাইবান্ধার সব আসনে জামায়াতের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগ: জামায়াত
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9