অধ্যাপক বারকাতের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১১৯ শিক্ষক-বুদ্ধিজীবীর বিবৃতি

১৭ আগস্ট ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
অধ্যাপক আবুল বারকাত

অধ্যাপক আবুল বারকাত © সংগৃহীত

কারাগারে আটক অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের মুক্তি দাবিতে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১৯ শিক্ষক এবং বুদ্ধিজীবী। 

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক শামসুন নাহার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা ইয়াসমিন প্রমুখ।

বিবৃতিতে তারা দাবি করেন, বিপত্নীক, ৭২ বছর বয়সী অধ্যাপক বারকাত দীর্ঘদিন ধরে হার্ট, স্ট্রোক-পরবর্তী জটিলতা, ফুসফুসের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বিভিন্ন কারণে দৈনিক তিনবেলা ওষুধ সেবন করেন। ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে তাকে সপ্তাহে ৫ দিন ফিজিওথেরাপি নিতে হয়। অতীতে দুবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।

তারা বলেন, অধ্যাপক বারকাত ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করা হয়েছে- যা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, আমরা অধ্যাপক বারকাতের স্বাস্থ্য ও চিকিৎসার ব্যাপারে বিশেষভাবে উদ্বিগ্ন। এ প্রেক্ষিতে আমরা চাই, মানবিক বিবেচনায় তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9