চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৩৫০ পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

১৬ আগস্ট ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৪ AM
ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা

ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যা কবলিত ৩৫০টি পরিবারের মাঝে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহোযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় জামায়াতের নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আপনাদেরকে সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসেনি বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছি। ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তাই আপনারা, এটিকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ প্রমুখ। 

উল্লেখ্য, প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম প্যাকেট ১ টি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস।

ট্যাগ: জামায়াত
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9