জামায়াত আমিরকে দেখতে গেলেন মিজানুর রহমান আজহারী

১৬ আগস্ট ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM
ডা. শফিকুর রহমান ও মিজানুর রহমান আজহারী

ডা. শফিকুর রহমান ও মিজানুর রহমান আজহারী © টিডিসি

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেলেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় তাকে দেখতে যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, বিকেলের দিকে জামায়াত আমিরকে দেখতে আসেন মিজানুর রহমান আজহারী। 

জানা গেছে, গত ১২ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছেন। হার্টের সফল বাইপাস সার্জারির পর তিনি এখন শারীরিকভাবে ভালো আছেন বলে জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এর আগে, গত শনিবার (৯ আগস্ট) সকালে ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়। সফল অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে হাঁটাচলাও শুরু করেছিলেন।

 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬