অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

১৫ আগস্ট ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৮:৪৯ PM
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। © সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় ৫ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু।

আজ শুক্রবার (১৫ আগষ্ট ) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আবছার, নুরুল ইসলাম, নুরুল হাকিম, ইয়ার মাহনুদ, ফৌজুল আজিমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক জাহেদুল হক পটিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ ফরিদুল আলম, মনছুর শরীফ, বেলাল হোসেন,ইন্জিনিয়ার রেজাউল হায়াত খান আবির, জেলা যুবদলের যুগ্ন, সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শাহজাহান সাজু, তসলিম উদ্দিন, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, যুবদল নেতা গাজী শওকত, আবদুল মোমিন টিটু,শহীদুল ইসলাম মাঝু, কপিল উদ্দিন, মো. সুমন, নুরুল আলম, হেলাল উদ্দিন প্রমুখ।

ট্যাগ: ছাত্রদল
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950