‘আমার ভোট আমি দেব, স্লোগান বাস্তবায়ন হতে দেব না’

১৪ আগস্ট ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
মো. ওয়াহিদুর রহমান মজুমদার

মো. ওয়াহিদুর রহমান মজুমদার © সংগৃহীত

‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব —এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না’ বলে মন্তব্য করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান মজুমদার। সম্প্রতি এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভাইরাল ওই ভিডিওর বক্তব্যে বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামের মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন হতে দেব না। একটা স্লোগান আমি এখন দেব- আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবেন। স্লোগানটা শুনুন, স্লোগানটা আগামী দিনে হবে। চৌদ্দগ্রামের স্লোগানটা এভাবে হবে- আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দেব ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন। আর কোনো স্লোগান নাই।’ 

এদিকে ভিডিও ভাইরালের পর থেকে ওই বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানায়, সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় বক্তব্যের এক পর্যায়ে তিনি এমন বিতর্কিত বক্তব্য প্রদান করেন। এ সময় বিএনপি নেতা ডা. মাইনুদ্দিন মিয়াজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা বলেন, উনি হয়তো আবেগতাড়িত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এটা শব্দ চয়নে ভুল হয়ে থাকতে পারে। তাছাড়া তিনি মনের কষ্ট থেকেও এ বক্তব্য দিয়ে থাকতে পারেন।  

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আমরা বিগত ১৭ বছর ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি। এখনো ভোটের দাবি অব্যাহত রেখেছি। আমাদের দলের নেতা হয়ে তার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং ওই নেতার কাছে ব্যাখ্যা চাইব।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950