এনসিপির আল্টিমেটাম: ২৪ ঘণ্টায় মামলা প্রত্যাহারের দাবি

১৪ আগস্ট ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:২৫ PM
খাগড়াছড়ি এনসিপির সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি এনসিপির সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা নেতৃবৃন্দ বুধবার (১৪ আগস্ট) নেতাকর্মীদের নামে দায়ের হওয়া ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের জন্য পুলিশ ও দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই সতর্কবার্তা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির একজন নেতা তাদের তিন নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলা দায়ের করেছেন। এনসিপি নেতারা দাবি করেন, মামলা প্রমাণবিহীন ও মনগড়া এবং এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

এনসিপি নেতা শাহ নেওয়াজ লিখিত বক্তব্যে বলেন, ‘জুলাই বিপ্লবের সময় আমাদের দল শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন। আমরা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার জন্য বাদীর বাড়িতে হামলা চালানো হয়, যার মধ্যে মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9