সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা দেওয়া একপ্রকার সিগন্যাল: হাসনাত (ভিডিও)

১২ আগস্ট ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

এ মামলার কঠোর সমালোচনা করে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি শঙ্কার কথা বলে যেতে চাই, আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা ও আমাদের বন্ধু, রাজপথ থেকে উঠে আসা ফ্যাসিবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা সারজিস আলমের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

‘‘এটা আমাদের জন্য একপ্রকার সিগন্যাল। এর আগে হাসিনা ডিজিটাল সিকিউরিটি এক্টের কথা বলে আমাদের টুঁটি চেপে ধরেছিল। এই মানহানির কথা বলে আজকে যেখানে মামলার দেওয়া শুরু করেছে এটি জাতির জন্য একটি সিগন্যাল।’’

আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেল এ কথা বলেন তিনি। যুব সম্মেলন আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।

হাসনাত আরও বলেন, তাদের (বিএনপি) নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন, অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয়। আমাদের নামে মামলা দেয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে মনে করবো সেন্ট্রাল থেকেই এসব আদেশ আসে।

 

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9