সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
 
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
 
আবেদনে বলা হয়, সম্প্রতি গাজীপুরে অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে বিএনপিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচার চালান। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন বাদী।
 
আবেদন দাখিলের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানভীর সিরাজ বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইতোমধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে জানিয়েছেন, এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। কিন্তু সারজিস আলম ইচ্ছাকৃতভাবে বিএনপির নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী আমি মানহানির অভিযোগে মামলা করতে এসেছি। ন্যায়বিচার পাব বলে আশা করছি।”
 
আবেদনে মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
 
উল্লেখ্য,  গত সপ্তাহে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত বিচার দাবি করে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তবে এ ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9