শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

১০ আগস্ট ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৭:১০ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে সরাসরি দেখা হবে। আজ রবিবার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এরপরেও অনেক চ্যালেঞ্জ আছে।

 

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬