জামায়াত আমিরের জন্য দোয়া করলেন মুফতি ফয়জুল করিম

০৭ আগস্ট ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:০২ AM
ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ © ফেসবুক থেকে সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়ে তার জন্য দোয়া করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করে তার সুস্থতার জন্য দো’য়া করেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমি ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন। দেশবাসীর কাছে তিনি দো’য়া চেয়েছেন।

ট্যাগ: জামায়াত
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬