কক্সবাজারে হাসনাত-সারজিস-তাসনিম জারা

০৫ আগস্ট ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
হাসনাত আবদুল্লাহ-তাসনিম জারা-সারজিস আলম

হাসনাত আবদুল্লাহ-তাসনিম জারা-সারজিস আলম © টিডিসি সম্পাদিত

জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। বিকেলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে  জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে আজ কক্সবাজারে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তাদের এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গিয়েছেন। 

এদিকে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন নাসিরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ ইস্যুতে তিনি বলেন, তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

এনসিপি সূত্রে জানা গেছে, এটি কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারে ঘুরতে গিয়েছেন তারা। 

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬