জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

০৩ আগস্ট ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM
জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল © টিডিসি সম্পাদিত

বাইপাস সার্জারি শেষে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে প্রতিনিধি দল পাঠিয়েছেন বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পৌঁছান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। 

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খা ন সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

জানা গেছে, বিএনপি নেতারা হাসপাতালে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

এর আগে, রবিবার সকালে  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডা. শফিকুর রহমানকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনা করে স্বাস্থ্যের খোঁজ নিতে বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  দুপুরে হাসপাতালে যাবেন। 

উল্লেখ্য, শনিবার (১ আগস্ট) ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬