অপারেশন ভালো হয়েছে, ১ সপ্তাহে বাসায় ফিরতে পারবেন জামায়াত আমির: ডাক্তার

০২ আগস্ট ২০২৫, ০১:০২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:৪৭ AM
জামায়াত আমির ও ডা. জাহাঙ্গীর কবির

জামায়াত আমির ও ডা. জাহাঙ্গীর কবির © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শেষ হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির। অস্ত্রোপচার শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপারেশন অনেক ভালো হয়েছে, ওনার (জামায়াত আমির) ৩টা বাইপাস করার কথা ছিল, আমরা ৪টা করেছি।

ডা. জাহাঙ্গীর কবির আরও জানান, জামায়াত আমিরকে দুই থেকে তিন দিন আইসিইউতে থাকতে হবে। এরপর বেডে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন চিকিৎসকেরা বড় কোনো জটিলতা না পেলেও ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখেছিলেন।

পরবর্তীতে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন দলের পক্ষ থেকে।

এদিকে, জামায়াত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬