জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

০২ আগস্ট ২০২৫, ১২:২১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৫ AM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি চলছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ‘সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অপারেশন চলছে। এখন ভেতরের অবস্থা জানার সুযোগ নেই। সার্জারিতে অন্তত পাঁচ ঘণ্টা সময় লাগবে।’

এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের আমিরের সুস্থতার জন্য দোয়া, নফল নামাজ, রোজা ও সদকা দেওয়ার আহ্বান জানানো হয়।

অধ্যাপক পরওয়ার বলেন, ‘আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং তাকে পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরিয়ে আনেন—এই দোয়াই করছি।’

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন চিকিৎসকেরা বড় কোনো জটিলতা না পেলেও ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখেছিলেন।

পরবর্তীতে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন দলের পক্ষ থেকে।

এদিকে, জামায়াত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬