হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান: ড. মাহদী আমিন

৩১ জুলাই ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
ড. মাহদী আমিন

ড. মাহদী আমিন © সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ, আহত ও রাজপথের যোদ্ধা বিএনপিরই—এমন দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ড. মাহদী আমিন এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, হাসিনা পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান।

ড. মাহদী আমিনের তাৎপর্যময় স্ট্যাটাসটি দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো: 

“জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তথা চার শতাধিক শহীদের দল বিএনপি (১৪০ জনেরও বেশি ছাত্রদলের), সবচেয়ে বেশি আহত ও পঙ্গু নেতা-কর্মীর দল বিএনপি, সবচেয়ে বেশি রাজপথের যোদ্ধার দলও বিএনপি। সবার আগে, ১৬ জুলাই আবু সাঈদ ও ওয়াসিম আকরামের শহীদ হওয়ার রাতে, এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। রেইড চালিয়ে পল্টনসহ দেশজুড়ে বিএনপির অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার নেতা-কর্মীকে, রিমান্ডে নিয়ে চালানো হয়েছিল পাশবিক নির্যাতন।

রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা, অঙ্গ-সহযোগী ও পেশাজীবী প্রতিটি সংগঠনের সদস্য এবং নিবেদিতপ্রাণ সমর্থকেরা; ঠিক যেমন নেমে এসেছিলেন বাংলাদেশের প্রতিটি শ্রেণি, পেশা ও অবস্থানের ফ্যাসিবাদবিরোধী মানুষ। ভূমিকা রেখেছিলেন দেশ-প্রবাসের অগণিত অন্তঃপ্রাণ দেশপ্রেমিকরাও।

তাই বিএনপি বারবার বলে আসছে—এই গণঅভ্যুত্থান সবার; প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের। অথচ গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে নানামুখী ন্যারেটিভ তৈরী হচ্ছে। ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি, কিংবা শহীদ-ত্যাগীদের অবমূল্যায়ন করে রাষ্ট্রক্ষমতার ভোগ-মোহো, কোনোভাবেই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল না।”

উল্লেখ্য, সম্প্রতি জুলাই মাসজুড়ে দেশের রাজনীতিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর মধ্যেই ড. মাহদী আমিনের এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ছাদ ধসের পর এবার উদ্বোধনের আগেই ফাটল, নির্মাণে ‘বালিশ কাণ্ড…
  • ০৪ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ছে গুগল 
  • ০৪ জুন ২০২৬
প্রাথমিকের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্যও উপবৃত্তি, মিড ড…
  • ০৪ জুন ২০২৬
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
  • ০৪ জুন ২০২৬
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, নতুন তিন কমিশনার নিয়োগ
  • ০৪ জুন ২০২৬
স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের আয়োজনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়…
  • ০৪ জুন ২০২৬