নবীনরা কেন ছাত্রদল করবেন—কেন্দ্রীয় নেতার ব্যাখ্যা

২৯ জুলাই ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৭:৩১ AM
ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন

ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন © টিডিসি সম্পাদিত

নবীনরা কেন ছাত্রদলের রাজনীতি করবেন, তার ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেছেন, আপনারা যারা তরুণ রাজনীতি করেন কিংবা নতুন করে রাজনীতিতে আসছেন তারা কেন ছাত্রদল করবেন? কারণ ছাত্রদল এমন একজন ব্যক্তির হাতে গড়া দল যার জীবদ্দশায় তিনি কখনো দুর্নীতি করেননি এবং দুর্নীতিকে প্রশ্রয় দেননি।  

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা কলেজে শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্রজনতার জাগরণের জুলাই শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আল আমিন বলেন, আপনারা যারা নতুন রাজনীতি করছেন এবং করবেন বলে ঠিক করেছে তাদের জন্য বলছি আপনি অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা পড়বেন। ১৯ দফা পড়লেই আপনি বুঝতে পারবেন কেনো আমি এই মহান ব্যক্তির হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য আপনাকে অনুপ্রেরণিত করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই আন্দোলনে রাজপথ সক্রিয়ভাবে দখল করে নেয় ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তাদের সর্বোচ্চ দিয়ে রাজপথ দখল করে রেখেছিলেন। ঢাকা শহরের প্রত্যেক অলিতে গলিতে ঢাকা কলেজের ছাত্রদলের নেতা কর্মীদের নিজের তাজা রক্ত দিয়ে রাজপথ দখল করতে দেখেছি। ফ্যাসিস্ট পতনে ঢাকা কলেজ ছাত্রদলের ভূমিকা অতুলনীয়।

সভার সভাপতিত্ব করেন ছাত্রদল ঢাকা কলেজ শাখার আহ্বায়ক মো. পিয়াল হাসান ও সঞ্চালনায় ছিলেন ছাত্রদল ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মো. মিল্লাত হোসেন।

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9