নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

২৭ জুলাই ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০১:৪৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। তবে ওই ৩৩ সদস্য ছাড়াও কমিটিতে ৫ জন উপদেষ্টামণ্ডলী রাখা হয়েছে। 

কমিটিতে মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব করো হয়েছে। আহ্বায়ক কমিটির ৫ উপদেষ্টামণ্ডলী হলেন অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আফজালুল হক, মো. রইসুল আলম চৌধুরী, মো. আবু-সাদেক চৌধুরী (লুলু)।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সহ-যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু; সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), মো. সৈয়দ আলী, মো. মোজাম্মেল হক, মো. আনিসুর রহমান কোকো, মো. আনিছুর রহমান (আনু), অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু মো. সোয়েম, ইউনুছ আলী শাহ, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, মো. রেদোয়ানুল হক (বাবু), এস কে মালেক, অ্যাডভোকেট কাজী আকতারুজ্জামান (জুয়েল), মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব.) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, মোছা. রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, মো. গোলাম রাব্বানী, মো. মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু), মো. রশিদুল ইসলাম বাঙ্গালী, মো. ময়নুল হক ও হারুন অর-রশিদ (খোকন)।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage