‘চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ’—বিস্ফোরক মন্তব্য ইমির

২৭ জুলাই ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
শেখ তাসনিম আফরোজ ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি © সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল শাখার মুখ্য সংগঠক সারজিস আলম। তবে তার সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করে একটি পোস্ট দেন সারজিস আলম।

সারজিসের এই পোস্ট শেয়ার করে একই দিনে কড়া প্রতিক্রিয়া জানান এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি লিখেছেন, ‘এক টিম চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু হয়ে গেছে।’

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর নাম। সাবেক সাংসদ শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচ ছাত্রনেতা। সূত্র বলছে, এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর সরাসরি সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

ইমির প্রতিক্রিয়ায় পরোক্ষভাবে এই ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন, দলের ভেতরেই এখন সেনাবাহিনীর ভূমিকা ও বিতর্কিত ছাত্রনেতাদের নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এ বিষয়ে সারজিস আলম কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950