‘উপদেষ্টা পরিষদ কল্যাণধর্মী রাষ্ট্র গঠনে ব্যর্থ’

২৭ জুলাই ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০২:২৫ PM
লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন © টিডিসি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রফেসর ড. ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। কিন্তু যেটুকু প্রত্যাশা ছিল—সেই অনুযায়ী তার উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে। যারা আন্দোলনে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের খোঁজ নিতেও এই পরিষদের সময় হয় না।’

হাফিজ উদ্দিন অভিযোগ করেন, ‘শেখ হাসিনার দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। বারবার কারাবরণ করেছি, কিন্তু দলের পতাকা ছেড়ে কখনো আত্মসমর্পণ করিনি। কিছু রাজনৈতিক নেতা আত্মরক্ষার্থে আওয়ামী লীগ বা ছাত্রলীগে যোগ দিলেও, বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষের পতাকা তলে থেকে রাজপথে সক্রিয় থেকেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তার অধীনে যে-সব নির্বাচন হয়েছে, তা ছিল প্রহসন মাত্র। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র চলতে পারে না। উপদেষ্টা পরিষদের কার্যক্রম দেখে মনে হয়েছে, তারা বর্তমান সরকারকে আরও ৪-৫ বছর ধরে রাখতে চায়। অথচ দেশের জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ম কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব রাইসুল আলমসহ দলীয় নেতৃবৃন্দ।

কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। লালমোহন পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল পাটওয়ারী।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬