অনেক উপদেষ্টা যে ব্যর্থ, এটা আমরা এখন প্রকাশ্যে বলি: সারজিস আলম

২৬ জুলাই ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৯:২৪ AM
সারজিস আলম 

সারজিস আলম  © সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এছাড়াও ক্ষোভ প্রকাশ তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যে ব্যর্থ, এটা আমরা এখন প্রকাশ্যে বলি।’

আজ শনিবার (২৬ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘৩৬ জুলাই বিপ্লবের বীর শহীদদের সম্মানে স্মরণসভায়’ তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালাইনস বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারকে সংস্কার, বিচার এবং জুলাই সনদের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে এবং শহীদ পরিবারের সঙ্গে বসতে হবে বলে মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, ‘প্রত্যেক উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। শুধু চলতি দায়িত্ব পালন করার জন্য তাদের উপদেষ্টা পদে বসানো হয়নি। এক বছরে কী কী সংস্কার তারা করেছেন, তা ঘোষণা করতে হবে।’

স্মরণসভায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টির ওপর জোর দেন সারজিস আলম। এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গোপালগঞ্জে তাদের ওপর আক্রমণ শুধু একটি দলের ওপর আক্রমণ নয়। শহীদ পরিবারের সদস্যরাও সেখানে গেলে তাদের ওপরও একই রকমভাবে আক্রমণ হবে।

এর কারণ হিসেবে সারজিস আলম বলেন, গোপালগঞ্জে যারা আছে, তাদের সামনে সবচেয়ে বড় বাধা শহীদ পরিবারের সদস্যরা। দেশে শহীদদের জন্য যতগুলো স্মৃতিফলক তৈরি হবে, প্রতিটি তাদের জন্য গলার কাঁটা হবে। এ জন্য তারা জুলাই শহীদ পরিবারের সদস্যদের এক হতে দেবে না বলে তিনি মনে করেন।

জুলাইয়ে হত্যা ও হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম মামলা থেকে বাদ দিতে অন্য রাজনৈতিক দলের নেতারা সুপারিশ করছেন বলে সভায় অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেভাবে বিভিন্ন গোষ্ঠী, প্রতিষ্ঠান ও দলের সহযোগিতায় উন্মুক্ত চলাফেরা করছেন, তাতে শহীদ পরিবারের সদস্যরা ভয় পাচ্ছেন।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9