‘ছাত্রদল কর্মী ওয়াসিম প্রথম শহীদ, আবু সাঈদ নয়’

২৬ জুলাই ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৯:২৪ AM
চসিক মেয়র ও ওয়াসিম-আবু সাঈদ

চসিক মেয়র ও ওয়াসিম-আবু সাঈদ © টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পরিবর্তে চট্টগ্রাম কলেজের ছাত্রদর কর্মী ওয়াসিম আকরামকে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি শহীদ আবু সাঈদের অবদান কখনোই অস্বীকার করি না। তবে ঘটনার নিরিখে যদি সময় অনুযায়ী বিচার করি, তাহলে প্রথম শহীদ হচ্ছেন ওয়াসিম আকরাম। তিনি ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আর আবু সাঈদের মৃত্যুর সময় রাত।

ওয়াসিমকে আন্দোলনের ‘সাহসী সৈনিক’ হিসেবে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুরে গিয়ে ওয়াসিম আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সেই ছবি আজও আমার কাছে আছে। আমরা যখন কারাগারে ছিলাম, তখন ব্যক্তিগত কোনো কারণে নয়, আন্দোলনের কারণেই ছিলাম। এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬