৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান টইটম্বুর হয়ে ভরে ওঠেনি: তাহের

২৫ জুলাই ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৯:৪০ AM
ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের © সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের সময়ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জামায়াতে ইসলামীর সর্বশেষ সমাবেশের মতো এত ‘টইটম্বুর হয়ে ভরে ওঠেনি’ বলে দাবি করেছেন দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এতবড় সমাবেশ এই মাঠে আর কোনোদিনও হয়নি। এখানে আইয়ুব খানের সমাবেশ হয়েছিল। সেই সময়ও এই মাঠের বাউন্ডারি পর্যন্ত লোকে পরিপূর্ণ হয়নি। ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ হয়েছিল ৭ই মার্চ, সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যান টইটম্বুর হয়ে ভরে ওঠেনি। আর জামায়াতের সমাবেশ শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, তারপাশে রমনা পার্কেও ভর্তি হয়ে গিয়েছিল, তারপাশে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গা, টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে আরও দূর পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল। 

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জামায়াতের এই নায়েবে আমির আরও বলেন, মাছ যেমন পানিতে থাকে জামায়াতে ইসলামীর লোকেরা আন্দোলনের মধ্যে পানির মতো অবস্থান করে। 

সম্মেলনে তিনি আরও বলেন, আমরা যখন নির্বাচনের কথা বলি, সংস্কারের কথা বলি, তখন কিছু মানুষ বলেন এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর কিছু মানুষ যখন হাসিনামার্কা নির্বাচন চায় সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? 

এ সময় তিনি কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না, সুতরাং যারা নির্বাচন চান তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না। কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ আর দেওয়া হবে না। 

তাহের আরও বলেন, মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন, সেটা এখনো প্রজ্বলিত আছে। এজন্যই ঠুস করার কথা বললে মানুষ গিয়ে বত্রিশ নম্বরে হাজির হন। এখনো রাত তিনটায় পরীক্ষা পেছানোর কথা বললে ঐক্যবদ্ধভাবে ছাত্ররা সচিবালয়ের গেট ভেঙে দেন। এই যে চেতনার উদ্ভব ঘটেছে, সেটি আগামী ছয়মাসে নির্বাপিত হয়ে ছাই হয়ে যাবে, যারা এরকম ভাবছেন তারা সঠিক ভাবছেন না।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9