মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে ঘিরে অপরাজনীতি করছে আওয়ামী লীগ : এ্যানি

২৫ জুলাই ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৫ PM
মাইলস্টোন কলেজের নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

মাইলস্টোন কলেজের নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলেছে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল।

তিনি বলেন, এ রকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। এ রকম জনবহুল এলাকায় প্রশিক্ষণের কারণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের নেতাকর্মীরা।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬