কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার: নাহিদ

২২ জুলাই ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। সরকার সঠিক সময়ে দায়িত্বশীল মানবিক আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

নাহিদ বলেন, সরকার সঠিক সময়ে দায়িত্বশীল আচরণ করতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে সচিবালয়ের ঘটনা আপনারা দেখেছেন। সরকার আরও দায়িত্বশীল মানবিক আচরণ করতে পারত। 

তিনি আরও বলেন, আমরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানাচ্ছি। দ্রুত সময়ে এগুলো বাস্তবায়ন করা উচিত। 

এনসিপির আহ্বায়ক বলেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। রাত ৩টা-৪টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে জানতে হচ্ছে। অন্য উপদেষ্টারা ফোনে পাচ্ছে না। একটা দেশের যদি এমন অবস্থা হয়, জরুরি পরিস্থিতিতে উপদেষ্টাদের সমন্বয় নেই। এমন সংকটে শিক্ষার্থীরা ট্রমাটাইজ। এরমধ্যে পরীক্ষা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, দায়িত্বশীল আচরণ করলে সেটা তৈরি হতো না। 

তিনি আরও বলেন, আমরা লাশ গুম করার একটি বক্তব্য দেখেছি। সেখানে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কী৷ ওই সময়ে শিক্ষক শিক্ষার্থী কতজন সেখানে উপস্থিত ছিল সেটা আসলে প্রকাশ করা উচিত। কত ক্যাজুয়ালিটি সেটা আপডেট করা উচিত। যাতে এ ধরনের গুজব এবং লাশ গুমের ঘটনা আসলে না ঘটে। সরকারকে সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার করা উচিত।

ভুক্তভোগীদের পুনর্বাসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা আজীবন এই ক্ষত বইয়ে বেড়াবে। তাই তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা প্রয়োজন। এর পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে পুরো ঘটনা তদন্ত হওয়া দরকার। এতে স্কুল কমিটি, বিশেষজ্ঞরাও যেন থাকে।

সংবাদ সম্মেলনে আরও কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9