৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

২১ জুলাই ২০২৫, ১২:০৬ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১০:০৩ AM
শফিকুল ইসলাম দুলু

শফিকুল ইসলাম দুলু © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় অবস্থিত এক হাজার বিঘা জমির মৎস্য খামার ‘প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড’-এ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করেছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে চাঁদার দাবিতে এই ঘটনা ঘটেছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন এ এম সাইদুর রহমান। 

অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, কয়েকমাস আগে হামলা ও লুটপাটের নেতৃত্ব দানকারী শ্যামনগর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু  ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য করছিল। পরে আবার ৩ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত দফায় দফায় আমার মৎস খামারে লুটপাট হয়েছে।  দখলবাজি ও লুটপাটে আমার অপূরনীয় ক্ষতিগ্রস্থ। 

তিনি আরও জানান, ১৬ জুলাই দুই দফা হামলার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও লুটপাট থামেনি। শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হলেও পরবর্তী দিনগুলোতেও হামলার ঘটনা অব্যাহত থাকে। হামলায় ফিসারিজের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দেওয়ার জের ধরে দুলুর নেতৃত্বে মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম মোড়ল, সালাউদ্দিন শাওন মোড়লসহ কয়েকজন ব্যক্তি ফিসারিজের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন।

এ ব্যাপারে এ এম সাইদুর রহমান বলেন, বিএনপির মধ্যে থাকা দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে প্যান্ডামিক ফিসারিজের প্রকল্পটি দখলবাজদের কবল থেকে মুক্ত করা জন্য আমি রোববার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ দিয়েছি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নেইনি। এমনকি এই ঘটনার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬