ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামছে জামায়াত

১৯ জুলাই ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করছেন জামায়াত নেতাকর্মীরা

ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করছেন জামায়াত নেতাকর্মীরা © টিডিসি সম্পাদিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) মহাসমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশ ঘিরে উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রমনা পার্ক এলাকায় ব্যাপক জনসমাগম হয়। এতে এসব এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ জমে।

এবার ঢাবি এলাকার ময়লা পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নিয়েছে শাহবাগ থানা জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা জামায়াতের আমির ও ঢাবির সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। 

জানা গেছে, শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান শাহবাগ থানা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মাদ মাহফুজুল হক নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক স্ট্যাটাসে ওই নেতা লেখেন, ‌‌‘আজকে প্রোগ্রামের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিষ্কার করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাআল্লাহ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‌‘ঢাবি ক্যাম্পাসের নিকটস্থ  জামায়াতের সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল শাহ মাহফুজুল হক ভাইকে ধন্যবাদ। সমাবেশ শেষ হওয়া মাত্রই এমন উদ্যোগ নেয়াটা প্রয়োজন ছিল।’

প্রসঙ্গত, সাত দফা দাবিতে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬