আমি ভাবতাম আওয়ামী লীগ, কিন্তু উনি বিসিএস ক্যাডারের চিকিৎসক

এনসিপি নেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য
১৯ জুলাই ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৮:২৩ AM
ডা. মাহমুদা মিতু ও অভিযুক্ত

ডা. মাহমুদা মিতু ও অভিযুক্ত © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা মিতুকে নিয়ে ৩৯তম বিসিএস ক্যাডারের (চিকিৎসক) এক কর্মকর্তা আপত্তিকর মন্তব্য করেছেন। এ অভিযোগ তুলে এই নেত্রী বলেছেন, আমি ভাবতাম (অভিযুক্ত) আওয়ামী লীগ করেন, কিন্তু উনি একজন চিকিৎসক। অভিযুক্ত আরশাদ মিঞা শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও তার জুনিয়র বলে জানিয়েছেন ডা. মিতু। তাছাড়া অভিযুক্ত বিএনপির রাজনীতি করে বলেও তিনি দাবি করেন। আজ শনিবার (১৯ জুলাই) ফেসবুকের এক পোস্টে এ অভিযোগ করেছেন ডা. মাহমুদা মিতু।

পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, আমাকে আজ (গালি) বলেছেন আমার কলিগ ডাক্তার। আমি ভাবতাম এই লোক আওয়ামী লীগ। কিন্তু উনি ডাক্তার। বহুদিন ধরে বাজে ফেসবুকে কমেন্ট করতো। কিন্তু প্রোফাইল লক ছিল। 

তিনি আরও লেখেন, উনি আমার জুনিয়র ও বিএনপি করে। উনি ৩৯তম বিসিএস ক্যাডার। শের-ই-বাংলা মেডিকেলের ছাত্র বয়সে আমার জুনিয়র। যেদিন ডাক্তারি পাশ করি আমার সব চেয়ে রগচটা প্রফেসর স্যার আমাকে বলেছেন, আজ থেকে তোমরা আমার কলিগ। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমাকে সবচেয়ে বেশি ব্যক্তিগত আক্রমণ করছে বিএনপি সমর্থিত আমার কলিগরা। 

‘‘তবে এটাও সত্য আমি যখন বিএনপি সমর্থিত আমার সিনিয়র ডাক্তারদের এটা জানাই উনারা বলেছেন নারীর প্রতি সহিংসতায় কোনো ড্যাবের ডাক্তার অংশ নেবে এটা উনারা মানবেন না। অনেকদিন ভেবেছি আইনের আশ্রয় নিবো স্যাররাও বলেছেন উনারা সাপোর্ট দিবেন তাতে বিএনপি করুক আর যাই করুক। তাই চুপ ছিলাম কিন্তু আমার ডাক্তার কলিগদের ৪/৫ জন দিন দিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে।’’

তিনি আরও লেখেন, আমি শাকিল স্যার ,তারিক স্যার ,জাহিদ স্যার, প্রভাস স্যার বিএনপি সমর্থিত অনেক সিনিয়রদের সাথে কথা বলেছি। উনাদের সাথে কিছু মিটিংয়ে আমার বারবার দেখা হয়, তখন অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করেন। কতটা স্নেহ করেন সেটা বলে বোঝাতে পারবো না। বহুবার এক টেবিলে খেয়েছিও। 

‘‘কিন্তু এই হচ্ছে কর্মী লেভেলের ডাক্তারদের অবস্থা। একজন ডাক্তার ও বিসিএস ক্যাডার। আমি উনার লক প্রোফাইলের স্ক্রিনশটও রেখেছি। খুঁজে প্রমাণ দিবো যে একজন শিক্ষিত লোক কত নোংরামি করতে পারে। আমি উনাকে কোনোদিন কিছু বলিনি।”

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬