এনসিপির বিরুদ্ধে কক্সবাজারে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা

১৯ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৯:২৯ PM
বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি সম্পাদিত

কক্সবাজারে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যকে ঘিরে বিক্ষোভ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ করেন তারা। 

জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদ ‘নব্য গডফাদার’। 

এনসিপি নেতার এ মন্তব্যকে ঘিরে স্থানীয় নেতারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, এ বক্ত্যব্যের জন্য নাসিরুদ্দীন পাটওয়ারীকে ক্ষমা চাইতে হবে। তাকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করছি। 

এর আগে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’

তিনি বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’

 

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬