কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’

তিনি বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’

এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বুঝে আর কে পিআর বুঝে না এইজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি জুলাই সনদ আমরা আদায় করবোই।

শহীদের নামে স্লোগান দিয়ে সমাবেশ করার আগে নাহিদ ইসলাম বলেন, মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোন গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না।

এতে এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন বক্তব্য দেন।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, অন্যান্য দলের নেতা এবং সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে।

এ ছাড়া, কক্সবাজারের চকরিয়ায় সড়কে বিক্ষোভ করছে বিএনপি। অন্যান্য উপজেলায়ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950