বড় দল হয়ে উঠার অহংকারের চেয়ে ঐক্যে বেশি গুরুত্ব দেওয়া উচিত জামায়াতের

১৯ জুলাই ২০২৫, ১২:৩৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ড. মির্জা গালিব

ড. মির্জা গালিব © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে এ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ বিষয়েও ফেসবুকে সরব রয়েছেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। 

শুক্রবার (১৮ জুলাই) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বড় দল হয়ে উঠার অহংকারের চেয়ে ঐক্যে বেশি গুরুত্ব দেওয়া উচিত জামায়াতের।’

তিনি লেখেন, ‘কালকে ঢাকায় জামায়াতের মহাসমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ ঢাকা শহরের অনেক জায়গায় জামায়াতের ব্যানার দেখলাম। এমন একটা সুন্দর আর নিরাপদ রাজনৈতিক পরিবেশ অনেকদিন পায়নি জামায়াত।’ 

তিনি আরও লেখেন, ‘এই নতুন রাজনৈতিক পরিবেশে বড় রাজনৈতিক দল হয়ে উঠার অহংকার এর পরিবর্তে জামায়াতের উচিত জাতীয় ঐক্যকে অধিক গুরুত্ব দেয়া, বিএনপিসহ অন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে পারস্পরিক শ্রদ্ধার  সম্পর্ক বজায় রাখা, আর সকল জনগণের প্রতি নাগরিক অধিকারের স্পেইস রক্ষা করার কমিটমেন্ট স্পষ্ট করা।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬