এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে হবিগঞ্জে ব্লকেড কর্মসূচি

১৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
হবিগঞ্জে ব্লকেড

হবিগঞ্জে ব্লকেড © টিডিসি ফটো

গোপালগঞ্জে এনসিপির রাষ্ট্র সংস্কারের পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন-ব্রীজ গোল চত্ত্বর এলাকার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। ব্লকেড কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনসিপির হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী পলাশ মাহমুদ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ এনসিপির সভায় বাধা দিয়েছে, সড়ক অবরোধ করেছে, হামলা করেছে। বাধা পেরিয়ে সভা করা হয়েছে। এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গোপালগঞ্জে তারা এখনও সরব। এনসিপি সেখানে গোপালগঞ্জের নাম বদলাতে যায়নি। সেখানে গিয়েছিল শান্তির কথা বলতে, নতুন বাংলাদেশ গড়ার কথা বলতে। কিন্তু গোপালগঞ্জের ফ্যাসিস্টরা হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির নির্বাহী সদস্য এডভোকেট ওয়াহিদ মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহাদি হাসান এবং নির্বাহী সদস্য নবীর হোসেন হৃদয়, এনসিপির জেলা কমিটির নির্বাহী সদস্য আবু তালহা মোঃ সালমান সহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

টেক্সট ও স্ক্রোল করার সময় বুড়ো আঙুলের ব্যথা কমাবেন যেভাবে
  • ১৭ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জুলাই ২০২৬
গোল্ডেন বুট, বল ও গ্লাভস জেতার দৌড়ে এগিয়ে যারা
  • ১৭ জুলাই ২০২৬
সাজিদ আব্দুল্লাহর প্রথম শাহাদাৎবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়…
  • ১৭ জুলাই ২০২৬
নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলে…
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনালে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence