হামলায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম এনসিপির, সারাদেশে বিক্ষোভের ডাক

১৬ জুলাই ২০২৫, ১০:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০২:২৮ PM
খুলনা প্রেসক্লাবে এনসিপির সংবাদ সম্মেলন

খুলনা প্রেসক্লাবে এনসিপির সংবাদ সম্মেলন © ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমরা গোপালগঞ্জে পদযাত্রা করি। এ পদযাত্রা পূর্বঘোষিত ছিল। কিন্তু সেখানে যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে। দেশবাসী তা দেখেছে। অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 

আজ বুধবার (১৬ জুলাই) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সার্জিস আলম, ডা. তাসনিম জারা, মুখপাত্র সামান্তা শারমিনসহ প্রমুখ।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর জঙ্গী কায়দায় হামলা করা হয়েছে। আওয়ামী লীগ জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। গোপালগঞ্জের এনসিপির সমন্বয়কদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। মুজিবাদবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

এ ছাড়াও আগামীকাল সারাদেশে বিক্ষোভ পালন করবে এনসিপির সদস্যরা।  

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬