আল্টিমেটাম দিয়ে শাহবাগ ব্লকেড সরিয়ে নিলেন আন্দোলনকারীরা

১৬ জুলাই ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
শাহবাগে ব্লকেড

শাহবাগে ব্লকেড © সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছে আন্দোলনকারীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, ‘আমরা খুবই হতাশ হয়েছি যখন প্রশাসন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছি। এর মধ্যে‌ই অনেক স্থানে ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে। আমরা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এই ২৪ ঘণ্টার মধ্যে এনসিপি সদস্যের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। সেই সাথে জনগণের দুর্ভোগের কথা ভেবে আমরা কর্মসূচি তুলে নিচ্ছি।’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬