এবার সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা জাতীয় যুবশক্তির

১৬ জুলাই ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
জাতীয় যুবশক্তির লোগো

জাতীয় যুবশক্তির লোগো © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

এ ঘটনার প্রতিবাদে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি নেতারা জানান, ‘নিষিদ্ধ দলটির মদদপুষ্ট সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে আক্রমণ চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করে। 

কোনো প্রকার সন্ত্রাস, দমন-পীড়ন ও হামলার মাধ্যমে গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক কর্মকাণ্ডকে স্তব্ধ করা যাবে না। জুলাইয়ের চেতনাকে ধারণ করে মুজিববাদের কবর রচনায় আমাদের লড়াই অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। 

বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দেশের সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এনসিপি সবসময় গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং থাকবে। এ হামলার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান দলটির নেতারা।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬