আমরা বেশিক্ষণ প্রতিরোধ করতে পারব না

১৬ জুলাই ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:১৮ PM
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও ইনসেটে সালেহ উদ্দিন সিফাত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও ইনসেটে সালেহ উদ্দিন সিফাত © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেছেন, আমরা বেশিক্ষণ হয়তো প্রতিরোধ করতে পারব না। আজ বুধবার (১৬ জুলাই) বেলা ৪টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে সিফাত লেখেন, ‌‌‌‌‘আমরা বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে হয়তো পারব না। ওদের হাতে গুলি ও ককটেল; আমাদের হাতে কেবল লাঠি। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের কোনো আস্থা নাই। 

জনতাই বৈধতা। আপনারা জেলাগুলোর হাইওয়ে ব্লক করুন। কোনো জেলায় কোনো আওয়ামী খুনি বের হতে চাইলে এবং ধৃষ্টতা দেখাতে চাইলে তাকে প্রতিহত করুন। আমরাই জিতবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি এনসিপি নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে বেলা পৌনে দুইটার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান, তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছিলেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬