হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল নেতাকর্মীরা

১৬ জুলাই ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:০২ PM
হাসনাত আব্দুল্লাহকে সরিয়ে নিচ্ছে পুলিশ

হাসনাত আব্দুল্লাহকে সরিয়ে নিচ্ছে পুলিশ © ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশে ফের ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিয়েছে নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির গাড়িবহরকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করার সময় অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এসময়  চাপে পড়ে পুরো গাড়িবহর। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেই লাঠি নিয়ে নামার প্রস্তুতি নিলে তাকে পাশে সরিয়ে নেয় এনসিপির নেতাকর্মীরা।

এর আগে সকালের দিকে পদযাত্রার সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়। 

পুলিশ জানায়, সমাবেশস্থলের পাশে থাকা খাল পাড় থেকে ছাত্রলীগ কর্মীরা এসে এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে একই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এদিন সদর পুলিশের গাড়িতে আগুনের পর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।

ওসি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের  সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায়  ইউএনওর গাড়িবহরে  হামলা ও ভাঙচুর করেছে তারা।

তারও আগে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

 

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence