গোপালগঞ্জে ফের ছাত্রলীগের হামলা, সেনা মোতায়েন

১৬ জুলাই ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
ছাত্রলীগের হামলার দৃশ্য

ছাত্রলীগের হামলার দৃশ্য © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশে ফের ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

এর আগে সকালের দিকে পদযাত্রার সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়। 

পুলিশ জানায়, সমাবেশস্থলের পাশে থাকা খাল পাড় থেকে ছাত্রলীগ কর্মীরা এসে এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে একই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।

এদিন সদর পুলিশের গাড়িতে আগুনের পর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।

ওসি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের  সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায়  ইউএনওর গাড়িবহরে  হামলা ও ভাঙচুর করেছে তারা।

তারও আগে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9