গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হাসনাত-সারজিসরা

১৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩৩ PM
গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হাসনাত সারজিসরা

গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হাসনাত সারজিসরা © টিডিসি ফটো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে পৌঁছেছেন নেতাকর্মীরা। আজ বুধবার (১৬ জুলাই) পৌনে ২টার দিকে সমাবেশের মঞ্চে উঠেন তারা। এ সময় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেককে দেখা গেছে। মঞ্চে উঠেই স্লোগান দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

এর আগে সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পুলিশের একটি টহল গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছান।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬