বিএনপি এখন চাঁদাবাজদের দল, অভিযোগ নাহিদের

১৪ জুলাই ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
পটুয়াখালীতে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম

পটুয়াখালীতে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

আজ সোমাবার (১৪ জুলাই) এনসিপি’র সারাদেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিবো আমরা জনসমর্থন দিয়ে।

এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, এই অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে।

“ডিজিএফআই থেকে শুরু করে, বাংলাদেশের স্টাবিলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির করছে”।

নাহিদ ইসলাম বলেন, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি।

নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬