এমন কোনো অপকর্ম নেই যা ফ্যাসিস্ট সরকার করে নাই: নাহিদ

১৩ জুলাই ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
পদযাত্রার সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

পদযাত্রার সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোন অপকর্ম নেই যা ফ্যাসিস্ট সরকার করে নাই । তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। ১৩ জুলাই (রবিবার) পিরোজপুর জেলায় শাখার আয়োজনে পদযাত্রার সভায় তিনি এ সব কথা বলেন । 

তিনি আরও বলেন, আমরা আশাকরি নাই পিরোজপুরে মাদক, চাঁদাবাজি থাকবে। আমরা এসেছি আপনাদের কাছে নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা ঝড়-বৃষ্টি ও সকল বাধা উপেক্ষা করে প্রত্যেক জেলায় ছুটে যাব।

এর আগে সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতা কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেইট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয় । 

পথ সভায় উপস্থিত ছিলেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

 

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9