’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা অপরিসীম: নাসির

১২ জুলাই ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
নাসির উদ্দীন পাটোয়ারী 

নাসির উদ্দীন পাটোয়ারী  © ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে—এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা ছিলো অপরিসীম। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের অমূল্য সম্পদ। নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দীন পাটোয়ারীর ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:

সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে—এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা ছিলো অপরিসীম। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের অমূল্য সম্পদ।

নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যব্যবস্থা ও নীতি-নির্ধারণে সম্পৃক্ত করতে হবে। সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামোতেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আরও পড়ুন: প্রকাশ্যে পাথর মেরে হত্যা, ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

আরবী ভাষায় দক্ষ এই জনগোষ্ঠী থাকা সত্ত্বেও আমরা মধ্যপ্রাচ্যের বিশাল বাজার হারাচ্ছি—এই সমস্যা দূর করতে আলেমদের সক্ষমতা কাজে লাগাতে হবে। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে প্রতিটি গ্রাম-মহল্লায় তাদের গভীর সংযোগ রয়েছে, যা নতুন রাষ্ট্রগঠনে এক অমূল্য সম্পদ।

আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর—সবার কথা তুলে আনতে চাই।

 

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950