জামায়াত প্রতিষ্ঠার পর থেকেই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে: কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি 

০৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৫:০০ PM
বক্তব্য দিচ্ছেন মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম

বক্তব্য দিচ্ছেন মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম © টিডিসি ফটো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম বলেন, ‌‘জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ দলের রুকনরা সমাজের দর্পণ স্বরূপ।’ 

তিনি রোববার (৬ জুলাই) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা জামায়াতের রুকনদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াতের রুকনরা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করবে। এক কথায়-নির্বাচনী কার্যক্রম সফলে রুকনদের জোরপ্রস্তুতি থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌর নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, শাহাব উদ্দিন রনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের রুকনবৃন্দ।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬