কৃষকদল নেতার মাথা ফাটানোর দায়ে বিএনপি নেতা বহিষ্কার

০৬ জুলাই ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৪:১০ PM
মিজানুর রহমান প্রধান

মিজানুর রহমান প্রধান © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে আহমেদ হোসেন তালুকদার নামে এক কৃষকদল নেতার মাথা ফাটানোসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাতে দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় জখম হন। হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে ইন্ধন ও পরিকল্পনার অভিযোগ ওঠে।

এ ঘটনার পর উপজেলা বিএনপি থেকে তাকে কারণ দর্শানোর জন্য ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় এবং স্থানীয়ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান প্রধানকে সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ইউনিয়ন নেতাকর্মীরা। 

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহবায়ক আহমেদ হোসেন তালুকদারের উপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এ জন্য শোকজ করেছিলাম। তার জবাব সন্তোষজনক ছিল না। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এই বহিষ্কারই প্রমাণ করে যে, বিএনপিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা অনৈতিক কাজের জায়গা নেই। বিএনপি কখনও কোনো অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬