ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

০৩ জুলাই ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এর আগে, সোমবার (৩০ জুন) বিকেলেও একই বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছিল বিএনপি। তখনও গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল।

দলটির সূত্র জানায়, চলমান রাজনৈতিক অস্থিরতা, আন্দোলনমুখী পরিবেশ, বিরোধী দল দমন-পীড়নসহ সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬