এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ

০৩ জুলাই ২০২৫, ১২:১১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৯:৫১ AM
ককটেল হামলার পর জুলাই পদযাত্রার গাড়ি

ককটেল হামলার পর জুলাই পদযাত্রার গাড়ি © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে আজ রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘোষণা দেয়।

এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচির জেরে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু বলেন, ‘ওসি আবু জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’

পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্তে আন্দোলনকারীরা সন্তোষ প্রকাশ করলেও তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬