আখতারের নির্বাচনী আসন ঘোষণা

০২ জুলাই ২০২৫, ১২:৫৯ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় এ ঘোষণা করেন তিনি।

এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এসময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

পরে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে, সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage